নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী মিজমিজি দায়রা শাখায় গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা অডিশন সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী পাইনাদী মিজমিজি দায়রা শাখার হল রুমে অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন মাদরাসার কোমলমতি শিশু হাফেজ ছাত্র বিপুল উৎসাহে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। উক্ত অডিশনে অনুর্ধ ১৩ থেকে ১৮ বছর বয়সের হাফেজ ছাত্রগন ক থেকে গ গ্রুপে অংশগ্রহণ করেন। অডিশনে প্রত্যেক গ্রুপে ২০ জনকে ইয়েস কার্ড, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়। নারায়ণগঞ্জ জেলা কার্যকরী সংসদ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী ( শাহ এমদদীয়) আয়োজনে হিফজুল কুরআন অডিশনে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ানে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদ এর জনসংযোগ ও প্রচার সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার ফটিকছড়িস্হ গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মকর্তাগন। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব ইরফানুল হক মাইজভান্ডারী। পৃষ্ঠপোষকতায় ছিলেন আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হরযত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী।
ঢাকা
,
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ১০:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- 0
জনপ্রিয় সংবাদ



















