ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি আবাসিক মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ৬৩ জন ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৌনে দুইটার দিকে ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, গভীর রাতে আবাসিক মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় পাঠাগার ও অফিস কক্ষে আগুন লাগে। সেখানে বই ও কাগজপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর পৌনে চারটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা।

“মাদ্রাসাটিতে ১৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে, তাদের বেশিরভাগই আবাসিক। গভীর রাতে যখন আগুন লাগে তখন সবাই ঘুমে। আগুনে তৈরি ধোঁয়ায় তারা সাফোকেশনে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন।”

আগুনের প্রাথমিক উৎস শর্ট সার্কিট বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে, তদন্তের পর নিশ্চিতভাবে কারণ জানা যাবে বলে জানান আরেফিন।

এদিকে, সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

“আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। বাকি রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। আরো রোগী ইমারজেন্সিতে আসতেছে,” বলেন ওই চিকিৎসক।

আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন: ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) ও ইউসুফ (১৮)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার

ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে

আপডেট সময় ০২:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬