ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার উপদপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (৫৫) আবার গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। হাবিব কাশীপুরের দক্ষিণ গোয়ালবন্দ এলাকার মৃত আনসার আলী সরদারের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হাবিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এর আগে গত মার্চে কাশীপুরের খিল মার্কেটসংলগ্ন গোয়ালবন্দ এলাকায় নিজ বাসা থেকে হাবিবকে গ্রেপ্তার করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। সে সময় পুলিশ জানিয়েছিল, গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার

আপডেট সময় ০২:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬