ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর এবং POS মেশিন ও Bangla QR বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (বিজনেস) বিভাগের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আমিরুল ইসলাম।

কর্মশালায় ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায়, POS মেশিনের ব্যবহার, Bangla QR-এর মাধ্যমে অর্থ পরিশোধের নিয়ম এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা আদায় প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও আধুনিক হবে। নগদ অর্থ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং

নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

আপডেট সময় ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬