নারায়ণগঞ্জের বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির উদ্যোগে আনন্দঘন পরিবেশে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল হাসিনা মমতাজ সুমির সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি মো. ইব্রাহিম খলিল ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বন্দর থানা যুবদলের সভাপতি মো. আমির হোসেন, যুবদল নেতা আলী নওশাদ আনোয়ার তুষার, এমএ মান্নান, আতিকুর রহমান সবুজ, ওমর ফারুক এবং আমিন আল-আমিন জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, অভিনয়, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। পরবর্তীতে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



















