নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সাধারণ মানুষের জীবনযাত্রা অস্থিতিশীল করতে পর্দার আড়ালে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের দোসররা। এর মধ্যে নারায়ণগঞ্জে সাম্প্রতিক শ্রমিক আন্দোলনকে পুঁজি করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফতুল্লা থানার চাঞ্চল্যকর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি মোশারফ হোসেন। মৃত শামসুল হক ব্যাপারীর ছেলে এই মোশারফের স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ৩২ নং মকবুল প্লাজা , ৩য় তলা নতুন কোর্টের বিপরীত পাশে। বিগত দিনেও বিভিন্ন অপরাধ ও নাশকতার সাথে তার জড়িত থাকার দীর্ঘ রেকর্ড রয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের এই দোসর মোশারফ হোসেন বর্তমানে শ্রমিকদের নায্য আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছেন। সাধারণ ও সহজ-সরল শ্রমিকদের ভুল বুঝিয়ে এবং ফুসলিয়ে আন্দোলনে নামতে তিনি প্রতিনিয়ত উসকে দিচ্ছেন। শুধু তাই নয়, এই আন্দোলনকে আরও দীর্ঘায়িত, উগ্র ও সহিংস করে তোলার জন্য তিনি গোপনে বড় অংকের টাকা দিয়ে ফান্ডিং বা আর্থিক সহায়তা করে যাচ্ছেন। তার এই অবৈধ টাকার জোরেই মূলত শ্রমিক অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে।
অথচ এই মোশারফ হোসেনের আসল অপরাধের চিত্র পুলিশের খাতায় স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে। ফতুল্লা মডেল থানায় গত ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি গুরুতর মামলা দায়ের করা হয় (এফআইআর নং-০৭, জি.আর. নং-৫৩৬)। ওই মামলার এজাহারে তার বিরুদ্ধে যে ধারাগুলো রয়েছে, তা অত্যন্ত ভয়ংকর। দণ্ডবিধির ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারায় দাঙ্গা ও বেআইনিভাবে লোক জমায়েত করা, ৩২৩, ৩২৪ ও ৩২৬ ধারায় মারাত্মক অস্ত্র দিয়ে মানুষকে জখম করা এবং ৩০৭ ধারার মতো সরাসরি হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর পাশাপাশি বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় জীবন ও সম্পত্তির জন্য বিপজ্জনক বিস্ফোরণ ঘটানো এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে তিনি এজাহারনামীয় আসামি।
সাধারণ মানুষের প্রশ্ন—এতবড় হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার আসামি কীভাবে বাইরে ঘুরে বেড়ায় এবং আওয়ামী লীগের দোসর হিসেবে শ্রমিকদের ঘাড়ে বন্দুক রেখে ফায়দা লোটার দুঃসাহস দেখায়? শ্রমিকদের আবেগ ও কষ্টকে পুঁজি করে যারা এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অর্থায়ন করছে এবং বিশৃঙ্খলা পাকাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।
ঢাকা
,
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 1
জনপ্রিয় সংবাদ



















