রুপগঞ্জ প্রতিনিধি : আলহামদুলিল্লাহ! ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে মানবিক বিভাগে ১ম স্থান অর্জন করে এলাকাবাসী জানান আমাদের পুরো এলাকা ও পরিবারের মুখ উজ্জ্বল করেছে আমাদের মেধাবী সন্তান সুমনা আক্তার।
আমাদের প্রিয় পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ডাক্তারখালী এলাকার কৃতি সন্তান সুমনা আক্তার। তার বাবা মোঃ মকবুল হোসেন (একজন স্বনামধন্য আইপিএস প্রস্তুতকারী)।
কৃতি এই শিক্ষার্থীর এমন অভাবনীয় সাফল্যে পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া জানান।
সুমনা আক্তার ডেমরা আইডিয়াল কলেজ থেকে পড়াশোনা করে এই কৃতিত্ব অর্জন করেছে বলে জানান সুমনার পরিবার ও এলাকাবাসী।

















