ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবিতে শ্রমিক আন্দোলন

সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবির প্রেক্ষিতে আন্দোলন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (১০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের গোদনাইলের চৌধুরী বাড়ি পিএম নিট এপারল্যেস গার্মেন্টসে ঘটনা ঘটে। এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর কর্মস্থল ছেড়ে ৮ দফার দাবি আদায়ের লক্ষ্যে চাষাড়া-আদমজী-শিমরাইল পুরাতন সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।

আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন পরিশোধ, অর্জিত ছুটির টাকা প্রদান ও অন্যায় ভাবে চাকরি চ্যুত না করা, মাতৃত্বকালিন সুবিধা প্রদান করা,হাজিরা বোনাস চারশত টাকা থেকে আটশত টাকা করা, অতিরিক্ত কর্ম ঘন্টার খাবারের টাকা বৃদ্ধি করা, দাবির কারণে কোন শ্রমিককে হয়রানি বা মিথ্যা মামলা না দেওয়া, অনুপস্থিত এর বেশি হাজিরা না কাটার এই আট দাবীতে আন্দোলন করে তারা।

সরেজমিনে দেখা গিয়েছে দুপুর দুইটায় থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে শ্রমিকরা। এতে করে নারায়ণগঞ্জ আদমজী সড়ক প্রায় আড়াই ঘন্টা জান চলাচল বন্ধ থাকে, বিপাকে পড়েন পথচারী ও বিভিন্ন মালবাহী গাড়ি।

সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল মামুন আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিক দের সঙ্গে কথা বলেন। পরে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আশরাফ ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে গার্মেন্টসের ভিতরে নিয়ে যান প্রশাসনের কর্মকর্তারা। পরে আন্দোলনকারিরা রাস্তা ছেড়ে ফ্যাক্টরির ভিতরে অবস্থান করেন।

এসময় সেনাবাহিনীর মেজর আশরাফ, সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল মামুন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন জেলা সভাপতি এফ, এম আবু সাঈদ সহ শ্রমিক দের ২০ জনের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটির কর্ণধার রতন বাবুর সঙ্গে আলোচনা করে সকল দাবি মেনে নিলে শ্রমিকরা সন্ধ্যা সাতটায় আন্দোলন প্রত্যাহার করে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল মামুন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবিতে শ্রমিক আন্দোলন

আপডেট সময় ১০:৩৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪