ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শিল্পপতি জসিমকে হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দুই আসামি।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন।

আসামিরা হলেন – রুমা আক্তার ও তার বান্ধবী রুকু।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম কালবেলা কে বলেন, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসামি রুমা আক্তার ও তার বান্ধবী রুকু দুজনে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। আসামি রুকু লাশ গুম করতে বান্ধবীকে সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, আদালতে আসামিদের ১০ দিনের রিমাণ্ড চাওয়া হয়েছিল। তবে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার ফলে আদালত রিমাণ্ড মঞ্জুর করেনি।

এর আগে, গত গত ১০ নভেম্বর বিকেল থেকে শিল্পপতি জসিম উদ্দিন মাসুম নিখোঁজ হয়। পরে বুধবার (১৩ নভেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় তার লাশের সাত টুকরো উদ্ধার করে পুলিশ। লাশের টুকরো উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে অনুসন্ধান চালিয়ে পুলিশ মূল আসামি রুমা আক্তার কে গ্রেফতার করে। পরে লাশের বাকি অংশ উদ্ধার করে। সেই সঙ্গে চাপাতি সহ নানা জিনিসপত্র উদ্ধার করে। সে সময় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে বলে জানায়। তাদের মধ্যে আসামি রুমা আক্তারের বান্ধবী রুকুকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে, আসামিরা শিল্পপতিকে জবাই করে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শিল্পপতি জসিমকে হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি

আপডেট সময় ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪