ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস Logo নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন Logo যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। Logo এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা Logo নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

না.গঞ্জে সতর্ক বিএনপি নেতাকর্মীরা, রাতভর পাহারার ঘোষণা

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীরা যেকোনো ধরনের নাশকতা রুখতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টা থেকে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।

রাত ১১টার পর শহরের চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত দফায় দফায় মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ কিংবা তাদের দোসররা কোনো ধরনের অপচেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন তারা।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, দেশের সব নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন ভঙ্গ করে কেউ ফ্যাসিস্ট শক্তিকে আবারও প্রতিষ্ঠিত করতে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে। আমাদের নেতাকর্মীরা প্রতিটি এলাকায় সতর্ক পাহারায় থাকবে। রাতভর নেতাকর্মীরা অবস্থানে থাকবেন। শান্তি রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস

না.গঞ্জে সতর্ক বিএনপি নেতাকর্মীরা, রাতভর পাহারার ঘোষণা

আপডেট সময় ০৫:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪