ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কাঁচপুরে যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই

সোনারগাঁয়ের কাঁচপুরে মো. রাকিব (১৯) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে তিন লাখ টাকা, মোবাইল ও জিনিষপত্র ছিনিয়ে নিয়ে গেছে একদল সংঘবদ্ধ চিহ্নিত ছিনতাইকারী চক্র।

এ সময় মো. রাকিবের বন্ধু স্বাধীন (১৯) ছিনতাইকারীদের বাধা দিলে তারা তাকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার আহত মো. রাকিবের পিতা ব্যাবসায়ী আলী মোল্লা ভূইয়া ছিনতাইকারী মো. নাদিম (২০), সামির (২০), সাব্বির (২০) এর নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে কাঁচপুর মসজিদ মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানার কালিয়াভিটা গ্রামের ব্যবসায়ী আলী মোল্লা ভূইয়ার ছেলে রাকিব ও তার বন্ধু স্বাধীন কাঁচপুরস্থ যমুনা ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে।

পরে তারা কাঁচপুর মার্কেট থেকে কেনাকাটা করে ফেরার পথে রাত ৮ টার দিকে কাঁচপুর’ মসজিদ মার্কেট এর সামনে পৌছাইলে ছিনতাইকারী নাদিম, সামির ও সাব্বির ধারালো চাপাতি, সুইস গিয়ার চাকু, ছোরা নিয়া রাকিব এবং তার বন্ধুর পথরোধ করে। পরে তারা অতর্কিত ভাবে এলোপাথাড়ী রাকিবকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে মাথায় ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম করে।

একপর্যায়ে ছিনতাইকারী নাদিম রাকিবের পরিহিত জ্যাকেটের ভিতর থেকে তিন লাখ টাকা চিনিয়ে নিয়ে যায় এবং ছিনতাইকারী সামির তার সাথে থাকা জামা-কাপড় ও জুতা, যাহার মূল্য অনুমান দশ হাজার টাকা এবং ছিনতাইকারী সাব্বির তার সাথে থাকা একটি মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান আট চল্লিশ হাজার টাকা নিয়ে যায়।

ওই সময় রাকিব এর বন্ধু স্বাধীন ছিনতাইকারীদেরকে বাধা দিলে তাকেও মারধর করে আহত করে। এ সময় রাকিব ও তার বন্ধুর ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা এ ঘটনা থানা পুলিশকে জানালে তাদেরকে খুন জখম করবে বলে হুমকি দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

আহত রাকিবের পিতা ব্যবসায়ী আলী মোল্লা ভূইয়া বলেন, সংবাদ পেয়ে দ্রুত হাসপাতালে যাই এবং ছেলেকে হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন দেখতে পাই। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছি। আমি সুষ্ঠু তদন্ত পূর্বক ছিনতাইকারীদের বিচার চাই।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কাঁচপুরে যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই

আপডেট সময় ১০:১৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪