ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে মাঝরাতে কম্বল বিতরণ করলেন ডা. সাবরিনা

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চিকিৎসক ও বন্দিনী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী। শনিবার (৫ জানুয়ারী) দিবাগত রাত ১ টার দিকে শহরের কেন্দ্রীয় রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়।

জানা গেছে, দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ও রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ২ নং রেল গেইট, ডিআইটি, মণ্ডলপাড়া কেন্দ্রীয় রেল স্টেশন এলাকায় ৫শ কম্বল বিতরণ করা হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় রেল স্টেশনে গরীব- অসহায় ও ছিন্নমূল শিশুরা ঘুমিয়ে আছে। এ সময় ইয়াসিন নামে এক শিশুকে প্লাস্টিকের তৈরি বস্তা মুড়িয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায়। এ সময় শিশুটির গায়ে কম্বল মুরিয়ে দেন ডা. সাবরিনা। এতে শিশুটি বেশ খুশি হয়ে যায়।

কম্বল বিতরণ শেষে ডা. সাবরিনা আরিফ চৌধুরী বলেন, ‘শীতকালে শীতের কাপড় না থাকলে কতটুকু কষ্ট হয় সেটা আমি জানি। আমার জীবনে কষ্টকর সময় পার করে এসেছি, ঠান্ডায় কেমন লাগে আমি তা জানি। কাশিমপুরে অনেক ঠান্ডা পড়ে।

তিনি আরও বলেন, আমি যেহেতু মানবাধিকার সংগঠনের সাথে কাজ করি। আমি মনে করি, আজ তাদের জন্য যেটুকু করেছি, এটা মানুষের অধিকার। এটা কোন দান নয়। আমি সংগঠনের পক্ষ থেকে সেই অধিকার নিশ্চিত করেছি। আগামীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প সহ অনেক কিছু করতে চাই।

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী বলেন, বন্দিনী ফাউন্ডেশনের পক্ষ থেকে ডা. সাবরিনার অর্থায়নে ৫শ কম্বল বিতরণ করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ শেষে নারায়ণগঞ্জে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব সেলিম আহমেদ ডালিম বলেন, গরীব- অসহায় ব্যক্তিদের খুঁজে খুঁজে ডা. সাবরিনা কম্বল দিয়েছে। এবারের কার্যক্রম শেষে তিনি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করবেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতায় তার পাশে আছি।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব সেলিম আহমেদ ডালিম সহ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দরা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে মাঝরাতে কম্বল বিতরণ করলেন ডা. সাবরিনা

আপডেট সময় ০৭:০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫