ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শামীম ওসমানের বিরুদ্ধে মামলা, আছেন অন্য জেলার লোকও

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। এই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ১৫৬ জনের নাম উল্লেখ রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে মো. সাব্বির (২০) নামে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলাটিতে নাম না জানা ২০-৩০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকেও আসামি করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ভুক্তভোগী সাব্বির নিজে বাদী হয়ে আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। সাব্বির ফতুল্লার কুতুবপুরের দেলপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, স্থানীয় সাংবাদিক তরুণ বেগীসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লা জেলার কিছু ব্যক্তির নাম এজাহারে রয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই দুপুর ২টার দিকে চিটাগাং রোডে আন্দোলন চলাকালে আসামিরা রিভলভার, পিস্তল, কাটা রাইফেল এবং দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ অনুসারে, ১-১৫ নম্বর আসামির নির্দেশে, ১৬-৬৫ নম্বর আসামির অর্থায়নে এবং ৬৬-৮০ নম্বর আসামির পরিকল্পনায় আন্দোলনরত জনতার ওপর অতর্কিত গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ সাব্বিরকে আন্দোলনকারীরা উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “আমরা আদালতের নির্দেশে মামলা গ্রহণ করেছি। আসামিদের সম্পর্কে বিস্তারিত তথ্য বাদী ভালো বলতে পারবেন।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শামীম ওসমানের বিরুদ্ধে মামলা, আছেন অন্য জেলার লোকও

আপডেট সময় ০৭:৩৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫