ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

সাদপন্থীরা বাহিরের ইন্ধনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : আব্দুল আউয়াল

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, সাদপন্থীরা বাহিরের ইন্ধনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেশকে অস্থিতিশীল করতে তারা টঙ্গীর মাঠে রাতের আঁধারে হামলা করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি তে জুম্মার নামাজের পরে টঙ্গী ইজতেমার মাঠে হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার সমাপনি বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, তাবলীগের কাজ একটি শান্তিপ্রিয় কাজ যারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে দোষীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে।

ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের বলেন, যারা দাওয়াত ও তাবলীগের কাজের সাথে জড়িত তারা শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতির কিন্তু সাদপন্থীরা সম্পূর্ণ এর বিপরীত সন্ত্রাসী প্রকৃতির। তারা ১৮ ডিসেম্বর সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে টঙ্গী ইজতেমার নিরীহ তাবলীগের সাথীদের উপর হামলা চালায়। আমরা অবিলম্বে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ ডিআইটি চত্তর থেকে শুরু করে চাষাড়ার নূর মসজিদে এসে শেষ হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা জাকির কাসেমী, মুফতি শেখ সাব্বির আহমেদ, মাওলানা মাহমুদ, মুফতি মাসুম বিল্লাহ, সানাউল্লাহ, মেজবাহ আনোয়ার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং

সাদপন্থীরা বাহিরের ইন্ধনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : আব্দুল আউয়াল

আপডেট সময় ০৮:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫