ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জ থানা ৯নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

শনিবার ( ১৮ জানুয়ারী ) বিকেলে জালকুড়ি পশ্চিম পাড়া খেলার মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ৫ আগস্ট স্বৈরশাসক এ দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। নারায়ণগঞ্জ শহরকে মাদক ও চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে হবে। আমি বিএনপি নেতাকর্মীদের বলবো আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান।নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের গৌরবের সঙ্গে আমার গৌরব। শুধু উন্নয়ন নয়, মাথা উচু করে যেনো দাড়াতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ যা চায়, যা তাদের প্রত্যাশা, তা পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্বৈরাচার যে ধ্বংসস্তুপ রেখে গেছে, আমরা সেই অবস্থা থেকে দেশকে গড়ে তুলবো, উন্নয়ন করবো এবং মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করবো। নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, জনগণের আশা-আকাঙ্খা ব্যাহত হয় এমন কোনো কাজে যেন আমরা লিপ্ত না হই। আমরা যেন জনগণের সুখ-দুঃখের সাথী হই এবং ঘরে ঘরে গিয়ে মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পারি। আমরা জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ, জনগণকে সঙ্গে নিয়ে যে কোন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবো এদেশে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন অব্যাহত আছে, আগামী দিনেও করে যাবো যতদিন পর্যন্ত ভোটের অধিকার আমরা আদায় করতে না পারি।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. মোঃ মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে ও সাধারণ মহিউদ্দিন সিকদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ – সভাপতি এস এম আসলাম, সহ-সভাপতি মোঃ রওশন আলী, মোঃ সেলিম মাহমুদ, মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুু, জেলা তরুণ দলের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং

সিদ্ধিরগঞ্জ থানা ৯নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ১০:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫