ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্রলীগের পোষ্টার লাগানোয় জড়িতদের গ্রেফতারে ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ও সরকারি মহিলা কলেজ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ও সরকারি দপ্তরের সামনে শামীম ও তার ছেলে অয়ন ওসমানের নামে ছাত্রলীগের পোস্টারিং এর প্রতিবাদে জড়িতদের গ্রেফতারে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক নেতারা।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ছাত্রদলের নেতা কর্মীরা কদম রসুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলষ্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বেড়িয়ে শহর প্রদক্ষীণ করে। শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পোস্টার সাঁটানোর সাথে জড়িতদের গ্রেফতারের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কদম রসুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাত বলেন, ডিসি,এসপি কে বলতে চাই আপনারা দুষ্কৃতিকারীকে শনাক্ত করতে পারেননি। আমরা তা করেছি তিনি ছাত্রলীগ নেতা অনিক। এ ছাড়া এদের সাথে যারা জড়িতদের এই অনিককে গ্রেফতার করে তার মাধ্যমে শনাক্ত করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আপনাদের অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারী দেন ছাত্রদল নেতা রিফাত।

এ সময় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন বলেন,আমরা ছাত্রলীগের কুকর্ম দেখেছি তারা চাঁদাবাজি,সন্ত্রাস সব কিছুর সাথে জড়িত ছিলো। অয়ন ওসমানের কিছু অনুসারী তাকে খুশি করতে এবং পলাতক বোরকা শামীমের ছবি দিয়ে পোস্টার লাগিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং তাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আমরা আপনাদের অফিস ঘেরাও করবো।

বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব মোহাম্মদ রাইয়ান বলেন,ছাত্রলীগের জন্য এই শহরে ঠিকমতো বসবাস করতে পারিনি,তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য ছাত্ররা ঠিক মতো লেখা পড়া করতে পারেনি। হুশিয়ারি দিয়ে বলেন,যারা পোস্টার লাগান যদি আমরা দেখতে পাই হাত-পা ভেঙে এই শহর থেকে বিতাড়িত করবো।

তিনি প্রশ্ন রেখে বলেন, এই ছাত্রলীগ তারা মায়ের বুক খালি করেছে, তাদের জন্য শিক্ষার্থীরা হলে থাকতে পারেনি।এই সংগঠন কিভাবে পোষ্টার লাগায়?তাদের কারা নারায়ণগঞ্জে শেল্টার দিচ্ছে এইসব চিন্হিত করুন।

আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ, এনায়েত নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মন আহমেদ ইমন।

বিক্ষোভ ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ বাছির, কদম রসুল ছাত্রদলের নেত্রী কাজী কর্ণিয়া, আহমেদ শ্রাবন্তী,মাশরাফি আলম,মো:রাহাত, হামিম আহমেদ,মুক্তার হোসেনসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

ছাত্রলীগের পোষ্টার লাগানোয় জড়িতদের গ্রেফতারে ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম

আপডেট সময় ১০:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫