ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

পতনের পরও আধিপত্য নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৮

শরীয়তপুরের জাজিরা উপজেলার আওয়ামী লীগ নেতা ও বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ব্যাপারী এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও থেমে নেই তাদের সংঘর্ষ। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দায়েরকৃত মামলার প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার (৬ এপ্রিল) রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে র‌্যাব-৮ ও র‌্যাব-৩-এর যৌথ অভিযানে কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার অমিত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জাজিরা থানায় মামলা দায়ের করা হয়। শনিবার রাতে থানা পুলিশের এসআই সঞ্জয় কুমার বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৮০০ থেকে ১ হাজার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

পতনের পরও আধিপত্য নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৮

আপডেট সময় ১২:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫