ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই’

গায়ের রং নিয়ে মাঝেমধ্যেই তারকাদের কটু কথা শুনতে হয়। নেটিজেনরা এসব নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। এবার ওপার বাংলার অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী গায়ের রং নিয়ে কটাক্ষের বিষয়ে মুখ খুলেছেন।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমার গায়ের রং নিয়ে অনেক খোঁটা দিয়েছেন লোকে। কোনো দিন গায়ে মাখিনি। কারণ, গায়ের রং তো আমার হাতে নেই।’

শিঞ্জিনী জানান, নিজের শরীর, নিজের গায়ের রং— যা নিয়ে তিনি জন্মেছেন সেটা নিয়েই ভীষণ খুশি। নিজেকে খুব ভালোবাসেন শিঞ্জিনী। তা নিয়েও কম খোঁটা শুনতে হয়নি তাকে।

তার কথায়, ‘আমি তখন মডেলিংয়ের দুনিয়ায় সবে পা রেখেছি। ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হত। প্রথম দিনই জানিয়েছিলাম, আমার গায়ের যা রং সেটা রেখেই কাজ করব। আমি ‘ডাস্কি’। তাতেই বেশি সুন্দরী। গায়ের রং নিয়ে তাই গর্ব করি।’

শেষে তিনি বলেন, ‘নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা না কি খলনায়িকা— দেখি না।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

‘নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই’

আপডেট সময় ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫