ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

‘কত চরিত্র হাতছাড়া হয়েছে শুধু রূপের জন্য’

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বয়স ৪৩ পূর্ণ হলেও অভিনেত্রী হিসেবে এখনো সবার পছন্দের। জন্মদিনে অকপটে জানালেন সুন্দরী হওয়াটা তার জীবনে কেন কাল হয়ে দাঁড়িয়েছিল।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি পর্দার চরিত্রটা যথাসাধ্য চেষ্টা করি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে। সব সময় আমাকে গ্ল্যামারাস, সুন্দরী দেখাবে এমনটা তো হওয়ার নয়। চরিত্রটার মতো লাগতে হবে। ছবিতে সেই চরিত্রকে একটু দুঃখী, হতাশ, প্যাথেটিক দেখানোর দরকার হয়, তাহলে আমাকেও প্যাথেটিক লাগতে হবে।’ তবে সৌন্দর্যই যেন তার ক্যারিয়ারের জন্য অনেকটাই ‘ডিস-অ্যাডভান্টেজ।’ যোগ করে স্বস্তিকা বলেন, ‘এমন কত চরিত্র আমার হাতছাড়া হয়েছে শুধু আমার রূপের জন্য।

যেমন ২০১৭ সালে আমার একটা ছবি করার কথা ছিল। নবারুণ ভট্টাচার্যের এক উপন্যাসের ভিত্তিতে তৈরি সেই কাহিনিতে আমি অটোওয়ালার স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে পারতাম। দুর্দান্ত চরিত্র ছিল। আমি শুধু পরিচালকের পায়ে ধরা বাকি রেখেছিলাম চরিত্রটার জন্য। বলেছিলাম আমি গ্লিসারিনে নিজেকে চুবিয়ে নেব, প্রয়োজনে কাঠফাটা রোদে দাঁড়িয়ে গায়ের রং কালো করব। কিন্তু পরিচালক বলল, অটোওয়ালার স্ত্রী এত সুন্দরী হতে পারে না।’ ১৮ বছর বয়সে বিয়ে হয় এই নায়িকার। ভাঙা সংসারের জন্য এখনো তাকে আদালতে যাতায়াত করতে হয়। একমাত্র মেয়ে অন্বেষাকে নিয়ে তার জীবন। এর মাঝেই সৃজিত মুখার্জি থেকে পরমব্রত সবার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

‘কত চরিত্র হাতছাড়া হয়েছে শুধু রূপের জন্য’

আপডেট সময় ১০:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪