ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

নারায়ণগঞ্জে লিংক রোডে সওজের ট্রাকস্ট্যান্ড নিয়ে স্থানীয়দের আপত্তি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ট্রাক ও ছোট যানবাহনের স্ট্যান্ড স্থাপনের জন্য সড়ক ও জনপথ বিভাগের পরিকল্পনায় আপত্তি জানিয়েছেন স্থানীয়রা।

ফতুল্লা স্টেডিয়ামের বিপরীতে লামাপাড়া এলাকায় সড়কের পাশে এ স্ট্যান্ড না করার দাবি জানিয়ে রোববার বিক্ষোভ করেছেন শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী।

তাদের দাবি, সড়কের পাশে সরকারি এ জমিটিতে ট্রাকস্ট্যান্ড করা হলে যানজট ও বিশৃঙ্খলা হবে, যা এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করবে। তাছাড়া, উল্টো পাশেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকায় দেশি-বিদেশি দর্শকদের সামনে ট্রাকস্ট্যান্ডটি সৌন্দর্য নষ্ট করবে। এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাবে বলেও আশঙ্কা তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ফতুল্লা স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন পাশের একটি পোশাক কারখানার শ্রমিক।

তারা প্রায় ঘণ্টাব্যাপী সড়কটিতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। জেলা প্রশাসকের কাছে ট্রাকস্ট্যান্ড স্থাপনকাজ বন্ধের নির্দেশ দিতে আহ্বান জানান।

পরে দুপুর ১টার দিকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

সম্প্রতি সড়কটির পাশে সড়ক ও জনপথের কিছু জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলেও জানান স্থানীয়রা। মানববন্ধন থেকে এ উচ্ছেদের বিরুদ্ধেও ক্ষোভ ঝারেন বক্তারা।

এ বিষয়ে কথা বলতে সওজ’র নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সাড়া পাওয়া যায়নি।

তবে, এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এ জেলার একটি হার্ট-লাইন। এ সড়কটি ছয় লেনে উন্নীত করা হয়েছে। ওই প্রকল্পের অংশ হিসেবে সড়কের পাশে ট্রাক ও ছোট যানবাহনের স্ট্যান্ড স্থাপনের কাজ চলছে।

“স্টেডিয়ামের ঠিক সামনেই হয়তো ট্রাক স্ট্যান্ড হবে না। কিন্তু খেলা দেখতে আসা লোকজনের জন্যও তো যানবাহন স্ট্যান্ডের ব্যবস্থা থাকতে হবে। সওজ সবকিছু পরিকল্পনামাফিক করছে বলে জানিয়েছে। এতে জনভোগান্তিমূলক কোনো কিছু হবে না।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

নারায়ণগঞ্জে লিংক রোডে সওজের ট্রাকস্ট্যান্ড নিয়ে স্থানীয়দের আপত্তি

আপডেট সময় ১০:৫০:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫