ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬) ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (২৫)। সোমবাব গভীর রাতে প্রথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিটন মিয়া রূপগঞ্জ উপজেলা বাঘবেড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলাম রফিক উপজেলার জাঙ্গীর গ্রামের দবির উদ্দিনের ছেলে। রিটন মিয়া ও তার সহযোগিরা ২০২৩ সালে ২৮ আগষ্ট রাতে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমন মিয়াকে ৩০০ ফিট সড়কের পাশে বউরারটেক এলাকায় আগুনে পুড়িয়ে হত্যা করে। এর পর থেকে রিটন মিয়া পলাতক ছিল। এছাড়াও রিটন ও তার সহযোগিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়েছে।
এদিকে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংগঠনের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম এলাকায় ৫ আগষ্টের আগে ছিনতাই, ডাকাতিতে জড়িতসহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে বহু লোকজনকে আহত করেছিল। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। চনপাড়ায় ছাত্র হত্যার ঘটনায়ও রফিকুল ইসলাম জড়িত ছিল।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা রিটন মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫