ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাড়িঘর ভাঙা উদ্দেশ্যে নয়, বাসযোগ্য না.গঞ্জ শহর চাই

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেছেন, ঢাকার যানজট নিয়ে আমরা কাজ করতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে রাস্তাগুলো কীভাবে বড় করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো। ঢাকায় পারলে আমরা নারায়ণগঞ্জেও পারবো। সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা লাগবে। কারও বাড়িঘর ভাঙা আমাদের উদ্দেশ্যে নয়। আমরা একটা বাসযোগ্য নারায়ণগঞ্জ শহর চাই।

সোমবার (২৮ এপ্রিল) শহরের খানপুরে রাজউকের নারায়ণগঞ্জ জেলা শাখার ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। ব্যবসায়ের দিক থেকে এটাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। কিন্তু নারায়ণগঞ্জের আজকের যে অবস্থা এর জন্য আমরা সবাই দায়ী। রাজউক, সিটি করপোরেশন, প্রশাসন সবাই। আর দায়ী এই এলাকাবাসী, তারা জানে না। এর দায়িত্ব সবাইকে নিতে হবে, কাউকে একা দায় দেওয়া যাবে না।

তিনি বলেন, আমরা এতদিন বলতাম আমরা তিলোত্তমা ঢাকা শহর দেখতে চাই। আমরা রাজধানী ডিজিটাল, স্মার্ট দেখতে চাই। আমরা বলি বাসযোগ্য নগরী চাই। আন্ডার কনস্ট্রাকশন ভবনের জন্য জিরো টলারেন্স, যে ভবনগুলো হয়ে গেছে সেগুলো কী করা যায় সেজন্য একটা নীতিমালা হচ্ছে। যেগুলো রানিং সেগুলোতে কোনো ছাড় নেই।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

বাড়িঘর ভাঙা উদ্দেশ্যে নয়, বাসযোগ্য না.গঞ্জ শহর চাই

আপডেট সময় ১২:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫