ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

ফতুল্লায় কলেজ ছাত্র ব্লাকমেইলিংয়ের শিকার, মুক্তিপণ দাবি : আটক ২

ফতুল্লায় ফেইসবুকের মাধ্যমে সম্পর্কের সুবাদে এক নারীর ডাকে সারা দিতে এসে ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন (২২)। তাকে আটক করে ৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে পুলিশের হাতে আটক হয়েছে ব্লাকমেইলিং চক্রের ২ সদস্য।

এসময় উদ্ধার করা হয়েছে কলেজ ছাত্র আল আমিনকে। তবে এখনো অধরা ব্লাকমেইলিং চক্রের মূলহোতা মিঠু (৩৮), নিঝুম (২০) ও দিপা মন্ডলকে।

বৃহস্পতিবার (১ মে) রাতে ফতুল্লার লালখাঁ এলাকাস্থ পিটিআই ভবনের সামনে একটি টিন বাসা থেকে তাদের আটক করে এবং কলেজ ছাত্রকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো ফতুল্লার লালখাঁ এলাকার সোহরাব মিয়ার ছেলে মোস্তফা (৩৫) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে আল আমিন। আর পলাতক রয়েছে জয়নাল ওরফে জনু মিয়ার ছেলে মিঠু একই এলাকার নিঝুম ও দিপা মন্ডল।

এঘটনায় পোস্তগোলা রাজাবাড়ী এলাকার সোহরাব মোল্লার ছেলে কলেজ ছাত্র আল আমিনের বড় ভাই ইসমাঈল মোল্লা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, পোস্তগোলা রাজাবাড়ী এলাকার কলেজ ছাত্র আল আমিনের সঙ্গে নিঝুমের ফেইসবুকে পরিচয় হয় এবং সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সুবাদে নিঝুমের ডাকে সারা দিতে

ঢাকা হতে ফতুল্লায় আসে। পরে আল আমিনকে ডেকে এনে নিঝুম সহ অন্য আসামীরা মিলে তাকে ফতুল্লার লালখাঁ পিটিআই ভবনের সামনে একটি টিন বাসায় এনে আটক করে ৫ লাখ টাকা দাবি করে।

পরে আল আমিন বাথরুমে যাওয়ার কথা বলে ৯৯৯ ফোন দেয়। পরে মুক্তিপণের টাকা দেয়ার কথা বলে পুলিশ ফোন করলে মিঠুর কথামত ২ জনকে পাঠালে পুলিশের জালে আটক হয় ২ সদস্য। কিন্তু মুলহোতা মিঠু, নিঝুম এবং দিপা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্লাকমেইলিং চক্রের ২ সদস্য আটক করা হয়েছে। মুলহোতা মিঠু সহ বাকীদের আটকের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

ফতুল্লায় কলেজ ছাত্র ব্লাকমেইলিংয়ের শিকার, মুক্তিপণ দাবি : আটক ২

আপডেট সময় ১১:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫