ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

ইয়ার্ন মার্চেন্ট নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে এম সোলায়মানসহ ১৫ প্রার্থী

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ পর্ষদের নির্বাচনে জেনারেল গ্রুপে সংগঠনটির বর্তমান সভাপতি এম সোলায়মানসহ ১৫জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে রয়েছেন।

তবে এসোসিয়েট গ্রুপ থেকে ৬টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করায় এই গ্রুপের প্রার্থীদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। শনিবার ১০ মে জেনারেল গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী তাজুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এই গ্রুপের প্রার্থী ১৫ জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছে।

তাজুল ইসলাম জেনারেল গ্রুপ থেকে বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থী হলেও মেয়ের অসুস্থতাজনিত বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে গমনের কারণে তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, নির্বাচনে সংগঠনটির বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বে ১৫জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অন্যদিকে এসোসিয়েট গ্রুপে মাহফুজুর রহমানের নেতৃত্বে ৬জন প্রার্থী এবং স্বতন্ত্র হিসেবে আরো দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

জেনারেল গ্রুপ থেকে তাজুল ইসলাম টুটুল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় জেনারেল গ্রুপের প্রার্থী এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো. মজিবুর রহমান, সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম জোসেফ, মো. মাহমুদুল হোসেন লিংকন খান ও মো. বিল্লাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে রয়েছেন।

অপরদিকে এসোসিয়েট গ্রুপের প্রার্থীরা হলেন মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন।

উল্লেখ্য যে, তফসিল অনুযায়ী আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। সাধারণ গ্রুপ থেকে ৭২১ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার ভোট প্রদান করবেন।

নির্বাচন বোর্ডের দায়িত্বে আছেন শ্রী প্রবীর কুমার সাহা- চেয়ারম্যান, মো. হাবিব ইব্রাহিম- সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ) সদস্য। নির্বাচন আপিল বোর্ডের দায়িত্বে আছেন, মুহাম্মদ আইউব- চেয়ারম্যান, মো. নিছারউদ্দিন কামাল সদস্য এবং মো. মকবুল হোসেন সদস্য।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

ইয়ার্ন মার্চেন্ট নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে এম সোলায়মানসহ ১৫ প্রার্থী

আপডেট সময় ১০:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫