ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা Logo সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা

পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি : পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আবারও নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছেন। ভিডিওতে দেখা যায়, পরীমণি তার শৈশবের স্মৃতি বিজড়িত একটি পুকুরে জলকেলিতে মেতেছেন।
এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এত জন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি।’

ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমণির ভক্ত এবং অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘পরীমনিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।’

তবে পরীমণির পোস্টের শেষ অংশটিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তিনি ক্যাপশনে আরও উল্লেখ করেছেন, ‘কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাঁচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।’

এই ঘোষণা অনেকের মনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। একজন মন্তব্য করেছেন, ‘স্মৃতি বিজড়িত পুকুরটি নষ্ট করবেন কেন? বাড়িটি অন্য কোথাও বানালেও পারেন।’

চলচ্চিত্র শিল্পে পরীমণি যেমন তার সাহসী ভূমিকা এবং স্পষ্টবাদীতার জন্য পরিচিত, তেমনি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিকও বরাবরই আলোচনার বিষয় হয়েছে। এবার তার শৈশবের পুকুর এবং সেটিকে ভেঙে কাঁচের বাড়ি বানানোর পরিকল্পনা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা

পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি : পরীমণি

আপডেট সময় ১১:০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫