ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সব ছেড়ে আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকুলিন!

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাউসফুল ফাইভ’ নিয়ে ব্যস্ততার মাঝেই সম্পূর্ণ ভিন্ন এক পথে হেঁটেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। সব মোহমায়া ত্যাগ করে এবার তিনি আধ্যাত্মিকতায় মন দিয়েছেন। চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রায়শই সংবাদের শিরোনামে থাকা এই অভিনেত্রী যেন নিজের জীবনে নতুন দিগন্ত খুঁজছেন।

সুকেশ চন্দ্রশেখর বর্তমানে আর্থিক দুর্নীতির অভিযোগে সংশোধনাগারে থাকলেও, সেখান থেকেই প্রেমিকাকে বিভিন্ন উপহার ও প্রাচুর্যে ভরিয়ে রাখেন। কিন্তু এসব পার্থিব আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে এবার আধ্যাত্মিকতার গভীরে ডুব দিয়েছেন জ্যাকুলিন।
আর তাই তিনি মুম্বাই ছেড়ে সোজা চলে গেছেন বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে গিয়ে জ্যাকুলিন আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে উঠেছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেইসব মুহূর্তের ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ছবির ক্যাপশনে জ্যাকলিন লিখেছেন, ‘আমার হৃদয় ভরে গেছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।’ আশ্রমে তোলা ছবিগুলোতে দেখা যায়, জ্যাকলিনের পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ।

কোনো প্রসাধনের আতিশয্য নেই, একেবারে সাধারণ লুকেই তিনি গুরুর কথা শুনতে আগ্রহী। গুরুর আশ্রমে গিয়ে তিনি শুধু আধ্যাত্মিক চর্চাই করেননি, বাছুর, হাতি, ঘোড়া, ষাঁড়ের মতো প্রাণীদের সঙ্গেও সময় কাটিয়েছেন। এমনকি আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গেও তাকে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সব ছেড়ে আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকুলিন!

আপডেট সময় ১০:৫১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫