ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ককটেলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকা থেকে ১২টি ককটেলসহ মো. নাজমুল হাসান সুমন ওরফে সুজন খান (২৭) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে ঢাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে মিছিল করার পরিকল্পনা ও জনবল সরবরাহের অভিযোগ রয়েছে। সে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো। গ্রেপ্তারের মধ্য দিয়ে তার ওই পরিকল্পনা ভেস্তে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে ডিএমপির কদমতলী থানার চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে নাজমুল হাসান সুমনকে ১২টি ককটেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন ফরিদপুর জেলার সালথা থানার আটঘর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত সুমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। সে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার পরিকল্পনা, বাস্তবায়ন ও জনবল সরবরাহের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধার হওয়া ককটেলগুলো বড় ধরনের নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে পুলিশ মনে করছে।

এই ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম কদমতলী থানা, ডিএমপি কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ককটেলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫