ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বিয়ে করে আলোচনায় ব্রিটনি স্পিয়ার্স

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্স। এবার আরেক কাণ্ড করে ফের শিরোনামে উঠে এলেন তিনি। গত মে মাসেই বিয়েবিচ্ছেদ হয়েছে ব্রিটনি স্পিয়ার্সের। বিচ্ছেদের পর ‘সিঙ্গেল’ ছিলেন বলেই দাবি করেছিলেন গায়িকা।
তবে জীবনের সেরা সিদ্ধান্ত নিয়ে এবার নিজেকে নিজে বিয়ে করে ফেলেছেন ব্রিটনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে সুখবরও জানিয়েছেন গায়িকা। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের গাউন আর মাথায় বিয়ের ওড়না পরে একটি ভিডিও পোস্ট করেন ব্রিটনি স্পিয়ার্স। সঙ্গে ঘোষণা করেন নিজেকেই নিজে বিয়ে করেছেন তিনি।

ক্যাপশনে লেখেন, ‘যেদিন নিজেকে বিয়ে করেছিলাম।’ ব্রিটনির সেই পোস্টে হতবাক সবাই! কারো মতে, নিজেই নিজের একমাত্র সঙ্গী হওয়ার মতো সুখের কিছু নেই। ২০০৪ সালে জেসন অ্যালেন আলেকজান্ডারকে বিয়ে করেছিলেন ব্রিটনি। কিন্তু সেই বছরই তাদের সংসার ভেঙে যায়। কেভিন ফেডারলাইন নামে আমেরিকার নৃত্যশিল্পীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গায়িকা। তিন মাস সম্পর্কে থাকার পর ২০০৪ সালে বিয়ে করেছিলেন তারা। বিয়ের পর দুই সন্তানের জন্ম দিয়েছিলেন ব্রিটনি। ২০০৭ সালে আইনি বিচ্ছেদ হয়ে যায় কেভিন এবং ব্রিটনির।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বিয়ে করে আলোচনায় ব্রিটনি স্পিয়ার্স

আপডেট সময় ১০:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪