ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আপনারা থামুন, নিজের কাজে মন দিন : সোনাক্ষী

বিয়ে হওয়ার পর থেকেই নানা কারণে বিতর্কের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবাল। এবার এই দম্পতি ফের চর্চায় উঠে এলেন আবু ধাবির শেখ জায়েদ মসজিদের কিছু ছবিকে কেন্দ্র করে।

সম্প্রতি সোনাক্ষী-জাহির মসজিদটি পরিদর্শনে যান এবং নিজেদের সেই সফরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলো পোস্ট হওয়ার পরই শুরু হয় আসল বিতর্ক।

সোনাক্ষীর পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটিতে দেখা যায়, তিনি এবং জাহির দু’জনেই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন। এই ছবি দেখার পরই নেটপাড়া উত্তাল হয়ে ওঠে।

শুধু কমেন্ট বক্সেই সমালোচনা সীমাবদ্ধ থাকেনি। অনেকে সোনাক্ষী-জাহিরের জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটার ছবিটি আলাদাভাবে পোস্ট করে কড়া সমালোচনা করতে থাকেন। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠে নামেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সব কুমন্তব্য, কটাক্ষ আর সমালোচনার জবাব দিয়ে মুখ খোলেন তিনি।

সমালোচকদের উদ্দেশ্য করে সোনাক্ষী লেখেন, ‘আপনারা দয়া করে ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম। মসজিদের মূল ভবনের ভেতরে জুতো পায়ে যাইনি।’

তার কথায়, ‘মসজিদের ভেতরে প্রবেশ করার আগেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম আমরা। এটুকু বোধ আমাদের আছে। এবার আপনারা থামুন। নিজের কাজে মন দিন।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

আপনারা থামুন, নিজের কাজে মন দিন : সোনাক্ষী

আপডেট সময় ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫