ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

নাঃগঞ্জ কোর্ট প্রাঙ্গণে শান্তিধারা হকার্স কল্যান সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলামের উপর আমিনুল ইসলাম রিপন ঢালী গংদের সন্ত্রাসী হামলা ও অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণ এলাকায় ফতুল্লা ভূইঘড় এলাকার শান্তিধারা হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার (৫৭) এর উপর আমিনুল ইসলাম রিপন ঢালী (৪৮) গংদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও অপহরণ করার অভিযোগ উঠে এসেছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম সরকার বক্তব্যে বলেন, আমি শান্তিধারা হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছি। আমার উন্নয়ন মূলক কাজের প্রতি ঈর্ষানিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার কার্মকান্ডে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ আমাকে জড়িয়ে মাননীয় নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত, নারায়ণগঞ্জ এ একটি মামলা দায়ের করেন। যাহার দেওয়ানী মোকদ্দমা নং-৩০৪/২৫।
১৯ অক্টোবর রবিবার উক্ত মামলার ধার্য্য তারিখ থাকায় আমি আইনের প্রতি সন্মান জানাতে এবং সেই মামলার জবাব দাখিলের জন্য রবিবার সকালে আদালত প্রাঙ্গণে উপস্থিত হই। তৎসময় সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার অফিসের দক্ষিন পাশের রাস্তায় প্রয়োজনীয় কাগজ ফটোকপি করার উদ্দেশ্যে যাতায়াতের সময় মানিক মিয়ার চায়ের দোকানের সামনে গেলে পূর্ব কল্পিতভাবে ১।আমিনুল ইসলাম রিপন ঢালী (৪৮), পিতা-অজ্ঞাত, সাং-পলাশপুর, শনির আকরা, পোঃ ধনিয়া, থানা-কদমতলী, ঢাকা, ২। সারওয়ার খান (৪৭), পিতা-মৃত আব্দুস সালাম, ৩। মনিরুল হক ইদ্রিস (৪৬), পিতা-অজ্ঞাত, উভয় সাং-ডগাইর মডেল স্কুলের সাথে, থানা-ডেমরা, ঢাকা, ৪। মনিরুল হক সরকার (৪৮), পিতা-মৃত সাদেকুর রহমান, সাং-মহাকাশ রোড, সারুলীয়, থানা-ডেমরা। এদের সাথে থাকা আবুল কালাম পাটোয়ারী (৫০),আবুল কাশেম(৪৭),জিয়া হোসেন মোরাল(৩৮),মাসুদ হোসেন (৩৫),মোহাম্মদ আলী সোহাগ (৩৬) সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন অসৎ উদ্দেশ্যে আমাকে সহ আমার সঙ্গে থাকা সমিতির সদস্যদেরকে হয়রানীর লক্ষে আমাদের গতিপথ রোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং মামলায় হাজিরা দিতে আসায় আমাকে এলোপাথারীভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও গুরুতর জখম করে। এক পর্যায়ে আমাকে জোর পূর্বকভাবে অপহরন করার উদ্দেশ্যে তাহাদের আনিত হাইস গাড়িতে উঠানোর চেষ্টা করে। তখন আমার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া তাদের আক্রমন হইতে আমাকে রক্ষা করে। এ সময় তাহারা যাবার সময় এই বলিয়া হুমকি দেয়, আমি যেনো ভালোয় ভালোয় তাদের শর্ত মানিয়া নেই। তাদের শর্ত না মানিয়া নিয়ে যদি মামলায় হাজির হইয়া জবাব দাখিল করি তাহা হইলে আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে যেখানে পাবে চিরতরে হত্যা করিবেন মর্মে হুমকি দেন। তাদের এহেন কার্যকলাপের দরুণ আমি ও বর্ণিত সমিতির অন্যান্য সদস্যগন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।তাহারা যেকোন সময় আমাদের বড় ধরণের ক্ষতি সাধন করিতে পারে বলিয়া আমাদের আশঙ্কা।

এই ঘটনার বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনী সহযোগীতা পেতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। যাহার জিডি নং- -১৬৯৬,তারিখ- ২০-১১-২৫ইং। আমি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দাবী জানাই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন

নাঃগঞ্জ কোর্ট প্রাঙ্গণে শান্তিধারা হকার্স কল্যান সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলামের উপর আমিনুল ইসলাম রিপন ঢালী গংদের সন্ত্রাসী হামলা ও অপহরণের অভিযোগ

আপডেট সময় ০৭:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫