ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা Logo কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন Logo বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত Logo টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা Logo নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান Logo বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি Logo চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জ অঞ্চল পানি শূণ্য হয়ে পড়ার আশংকা

নারায়নগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয় এর অধীনে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার আয়োজনে উপজেলা ভিত্তিক পানি সম্পদের গ্রামীন অংশগ্রহনমূলক সমীক্ষায় প্রাপ্ত তথ্যের সঠিকতা নিরূপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ভূগর্ভস্থ পানি ক্রমশ কমে যাওয়ায় নারায়ণগঞ্জ অঞ্চল পানি শূণ্য হয়ে পড়ার আশংকা ব্যক্ত করেন বিশেষজ্ঞরা। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সামাদ। আরও উপস্থিত ছিলেন-প্রকৌশলী ফয়সাল মেহেদী, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিত্র মন্ডল চন্দ্র সহ উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।

সভায় পানি আইন ২০১৩ এর কার্যকর প্রয়োগে বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের দশটি জেলায় পানি সম্পদের প্রাপ্যতা গ্রামীণ অংশ গ্রহণমূলক সমীক্ষায় প্রাপ্ত তথ্যের সঠিকতা নিরূপণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

জানা গেছে, ভূগর্ভস্থ পানি কমে যাওয়ায় নারায়ণগঞ্জের গোগনগর, বক্তাবলি, কুতুবাইল ও শিবুমার্কেটসহ বেশ কয়েকটি এলাকা বর্তমানে ঝুঁকিতে রয়েছে। যা ১০ বছরে ১০০ ফুটেরও নিচে চলে গেছে। ২০২৫ সালে তা ১৫১ ফুটেরও নিচে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ অঞ্চল পানি শূণ্য হয়ে পড়ার আশংকা

আপডেট সময় ০৮:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫