ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

সিয়ামের নতুন নায়িকা ইধিকা পাল

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন। সেই কাজ গুটিয়ে এবার তিনি হাতে নিচ্ছেন নতুন ছবি ‘রাক্ষস’, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

এই ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন নানা জল্পনা ছিল। কখনো প্রার্থনা ফারদিন দীঘি, কখনো সাবিলা নূরের নাম শোনা গেলেও পরিচালক-প্রযোজকরা সিদ্ধান্ত নিতে সময় নেন। শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে যে কলকাতার অভিনেত্রী ইধিকা পালই থাকছেন নায়িকার ভূমিকায়। চলতি সপ্তাহেই তার সঙ্গে চুক্তি করা হবে বলে জানা গেছে। সব ঠিকঠাক থাকলে এটাই হবে সিয়াম ও ইধিকার প্রথম জুটি বাঁধা সিনেমা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিম রহমানের সিকান্দার ছবিতে তাদের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই প্রকল্প আর এগোয়নি। তাই ‘রাক্ষস’-এ তাদের একসঙ্গে দেখা যাবে বলে দর্শকদের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

ইধিকা পাল বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে বরবাদ–এও অভিনয় করেন। শাকিব খানের বাইরে তিনি কাজ করেছেন হাসিবুর রেজার কবি, কলকাতার খাদান এবং দেবের সঙ্গে রঘু ডাকাত ছবিতে। ধীরে ধীরে তিনি দুই বাংলাতেই নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

সিয়ামের নতুন নায়িকা ইধিকা পাল

আপডেট সময় ১০:৩০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫