ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে

ফিফার দেওয়া ফুটবলার নিবন্ধন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্লাবটির ওপর থাকা নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিয়েছে। ফলে নতুন করে খেলোয়াড় দলে ভেড়াতে আর কোনো বাধা থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবটির জন্য।

ফিফা সূত্রে জানা গেছে, আল নাসরের বিরুদ্ধে চলমান মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

খেলোয়াড় ট্রান্সফার সংক্রান্ত একটি পুরোনো আর্থিক জটিলতার কারণে এই শাস্তির মুখে পড়েছিল ক্লাবটি।
সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি থেকে ডিফেন্ডার আইমেরিক লাপোর্তকে দলে নেওয়ার সময় নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হয় আল নাসর। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩১ অগাস্টের মধ্যে ইংলিশ ক্লাবটির ৯০ লাখ ইউরো পাওয়ার কথা থাকলেও সময়মতো অর্থ পরিশোধ না করায় ফিফা ব্যবস্থা নেয়।

এর আগেও ২০২৩ সালের জুলাইয়ে একই ধরনের কারণে আল নাসরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।

রোনালদো ক্লাবে যোগ দেওয়ার কিছুদিন পরই সে শাস্তি আসে। সর্বশেষ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন ট্রান্সফার বাজারে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে সৌদি প্রো লিগের এই দলটি।
এদিকে ২০২৫-২৬ মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আগামীকাল রাতে ইরাকের ক্লাব আল জাওরা এসসির বিপক্ষে মাঠে নামবে আল নাসর। তবে এই ম্যাচে খেলবেন না রোনালদো।

ধারণা করা হচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে ম্যাচে আবার মাঠে দেখা যেতে পারে পর্তুগিজ তারকাকে।
চলতি মৌসুমে সৌদি প্রো লিগে দারুণ ছন্দে রয়েছে আল নাসর। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তাদের ব্যবধান চার পয়েন্ট। লিগে এখন পর্যন্ত ১০ গোল করে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোনালদো।

তার চেয়ে এক গোল বেশি করে তালিকার শীর্ষে রয়েছেন হোয়াও ফেলিক্স।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে

আপডেট সময় ১২:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫