ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নতুন বছরে শুরুটা ভালো হলো না রোনালদোর

নতুন বছরের শুরুতে জয় পায়নি ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেছেন পর্তুগিজ তারকা। ম্যাচও হারতে হয়েছে তার দলকে।

সৌদি প্রো লিগে জেদ্দায় রাতে আল আহলির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে আল নাসর। এতে চলতি মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো রোনালদোর দল।

রোনালদো দলকে অন্তত এক পয়েন্ট এনে দিতে পারতেন। দল যখন ২-৩ গোলে পিছিয়ে, সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ হারান ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। গোলকিপারকে একা পেয়ে আল আহলির গোলকিপার আবদুল রহমান আল-সানবির হাতেই যেন বলটা তুলে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

এর আগে, লিগে টানা ১০ ম্যাচ জয়ের পর গত মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষে ড্র করে আল নাসর। সেই ড্রয়ের পর এবার হারই দেখলো জর্জে জেসুসের ক্লাব। আর এই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় এখন রোনালদোর দলের। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা আল হিলাল পয়েন্ট ২৯। আজ দামাক এফসিকে হারাতে পারলেই আল নাসরকে টপকে শীর্ষে উঠে যাবে আল হিলাল।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

নতুন বছরে শুরুটা ভালো হলো না রোনালদোর

আপডেট সময় ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬