ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সৌদি যাওয়ার ৩ দিন পর যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে পারছে না পরিবার

কাজের সন্ধানে সৌদি গিয়ে তিন দিনের মাথায় মো. বায়জিদ হাওলাদার (৪০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে অর্থাভাবে মরদেহ দেশে আনতে পারছে না তার পরিবার। সৌদিতে মারা যাওয়া ওই যুবক বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া নামক এলাকার মো. ইউনুস হাওলাদারের ছেলে।

বায়জিদের পাশের রুমে থাকা কবির নামের এক সৌদি প্রবাসীর মৃত্যুর বিষয়টি তার স্বজনদের কাছে নিশ্চিত করেন। বর্তমানে মরদেহটি রিয়াদের একটি হাসপাতালের হিমাগারে রয়েছে বলে জানান তিনি। মৃত্যুর প্রায় ১০ দিন সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত বায়জিদের মরদেহ অর্থাভাবে দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করতে পারেনি পরিবারের সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে বাবা ইউনুস হওলাদারের মৃত্যুর পর পরিবারের সকল দায়িত্ব পালন করেন বায়জিদ। দিনমজুরের কাজ করে শয্যাশায়ী বৃদ্ধ মাসহ স্ত্রী, সন্তান ও মানসিক ভারসাম্যহীন ছোট ভাইয়ের ভরণপোষণ এবং সংসারের সব খরচ চালিয়েছেন তিনি। দিনমজুরির টাকায় খেয়ে না খেয়ে জীবন চলতে থাকায় বাড়তি আয়ের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন বায়জিদ। পরে এলাকার বিভিন্ন মানুষের থেকে ধার দেনাসহ একটি এনজিও থেকে ঋণের মাধ্যমে টাকার ব্যবস্থা করে সৌদি আরব যান। তবে সৌদি পৌঁছানোর তিন দিনের মাথায় মৃত্যুবরণ করেন তিনি। বায়জিদের হঠাৎ এমন মৃত্যুর খবরে হতবাক হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ঋণের টাকা পরিশোধ তো দূরের কথা মরদেহ দেশে ফিরিয়ে আনার সক্ষমতাও নেই পরিবারের সদস্যদের।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সৌদি যাওয়ার ৩ দিন পর যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে পারছে না পরিবার

আপডেট সময় ১০:২১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪