ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

যে ৩ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন আইসিসির প্রতিনিধিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে।

বিসিবির সঙ্গে আলোচনার জন্য আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। দু-একদিনের মধ্যে তারা আসতে পারে এই দল।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। কাল যুগান্তরকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসির একটি প্রতিনিধিদল আসবে বলে কথা হচ্ছে। এখনো নিশ্চিত হয়নি কবে আসবে। আলোচনা চলছে।’

সূত্র জানিয়েছে, ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেসব নিয়েই আলোচনা হবে। নিরাপত্তা নিয়ে তারা পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা বলবে। একই সঙ্গে বিকল্প ভেন্যুতে কী কী সমস্যা হতে পারে সেগুলো জানানো হবে বিসিবিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ হবে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

আইসিসি প্রতিনিধিদল আসার খবরে আশার আলো দেখছেন বিসিবির পরিচালকরা। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বলেন, ‘আইসিসি আমাদের দাবি অযৌক্তিক মনে করছে না। তাহলে এভাবে আলোচনার জন্য প্রতিনিধিদল আসত না। আমরা এখনো মনে করছি আমাদের দাবি যৌক্তিক।’

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, শ্রীলংকায় এটা করা অসম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি।’

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

যে ৩ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন আইসিসির প্রতিনিধিরা

আপডেট সময় ১২:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬