ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আফগান সিরিজে খেলতে চান না সাকিব

নিরাপত্তার কারণে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। দেশে ফিরতে চাইলেও সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে যান যুক্তরাষ্ট্রে। সেসব আপাতত অতীত। নভেম্বরে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজা হয় হতে যাওয়া সিরিজটি শুরু হবে ৬ নভেম্বর। দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর, শেষটি ১১ নভেম্বর।

এই সিরিজে সাকিবকে পেতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তান সিরিজে সাকিব ‘এবেইলএভল’ বলে বুধবার জানিয়েছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ। তবে পরের দিন বৃহস্পতিবার তিনিই আবার জানিয়েছেন, এই সিরিজে সাকিবকে পাওয়ার আশা খুব কম।

এদিন চট্টগ্রাম টেস্ট দেখতে গিয়ে সংবাদমাধ্যমে ফারুক আহমেদ বলেছেন, ‘সাকিব ভেরি আনলাইক টু প্লে ইউএই ট্যুর। টি-টেন আছে ওর, যদিও এখনও এনওসি দিইনি। তবে সেটা খেলে হয়তো শেপ ঠিক করতে পারে।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবের না থাকার ব্যাখ্যায় ফারুক আহমেদ বলেছেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল আসতে পারছিল না আমি কথা বলেছি তার সঙ্গে দুয়েকবার। প্র্যাকটিসেও খুব একটা নেই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।’

লম্বা সময় ধরে ওয়ানডে সংস্করণে খেলছেন না সাকিব। গত বছর ওয়ানডে বিশ^কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় চোটে পড়ে ছিটকে যান। আফগান সিরিজ না খেললেও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দেখা যাবে বলে মন্তব্য করেন ফারুক, ‘তার মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দিইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

আফগান সিরিজে খেলতে চান না সাকিব

আপডেট সময় ০৫:০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪