ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

পায়ের জাদুতে যারা সবুজ ঘাস রাঙাতে জানে, ইনডোরের হার্ডকোর্টেও তারাই আজ অদম্য। কেউ বলেছিল অসম্ভব, কেউ হয়তো ভেবেছিল শুধু চেষ্টা। কিন্তু সব সংশয় উড়িয়ে দিয়ে, লাল-সবুজের মেয়েরা লিখেছে এক নতুন মহাকাব্য। সাবিনা খাতুনদের হাত ধরে এবার সাফ ফুটসালে শিরোপা জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েন সাবিনারা।

শুধু ট্রফি জয়ই নয়, পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও হারেনি সাবিনা-সুমায়ারা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে দক্ষিণ এশিয়ার ফুটসাল সিংহাসনে এখন শুধুই বাংলাদেশের রাজত্ব।

এই সাফল্যের রূপকার আর কেউ নন, বরাবরের মতোই দলের কাণ্ডারি সাবিনা খাতুন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার মুকুট মাথায় দিয়ে তিনি প্রমাণ করলেন—কেন তাকে দক্ষিণ এশিয়ার সেরা ভাবা হয়।

তবে সাবিনা একা নন, মাঠের লড়াইয়ে তার যোগ্য সঙ্গী ছিলেন মাতশুশিমা সুমায়া ও কৃষ্ণা রানী সরকার। মালদ্বীপের বিপক্ষে রোববার মাঠে নামার আগেই সাবিনা করেছেন রেকর্ড ১০ গোল, কৃষ্ণা ৫টি এবং সুমায়া ৩টি গোল দিয়ে প্রতিপক্ষকে তটস্থ করে রেখেছিলেন। আর গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক স্বপ্না আক্তার জিলি। হেড কোচ সাইদ খোদারাহমির অবদানও ভুলে যাওয়ার মতো নয়।

যাত্রার শুরুতেই শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেয় বাংলাদেশ। এরপর ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে কিছুটা রোমাঞ্চ ছড়ালেও, পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-৩ এবং পাকিস্তানকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপার পথ পরিষ্কার করে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে সহজ জয়ে নিশ্চিত হয় বহুল প্রতীক্ষিত এই ট্রফি।

অধিনায়ক হিসেবে ফুটবল এবং ফুটসাল—দুই ফরম্যাটেই সাফ শিরোপা জেতার বিরল এক রেকর্ড এখন কেবল সাবিনা খাতুনের দখলে। সাফ ফুটবলের পর এবার ফুটসাল—বাংলার মেয়েরা বুঝিয়ে দিল, স্বপ্ন যদি অদম্য হয়, তবে জয় আসবেই।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় ১২:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬