ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

পাঁচ গোলের থ্রিলারে আর্সেনালকে হারিয়ে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের ধারা ধরে রাখল। গতকাল (রোববার) এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ক্লাব। তার আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিতেছে তারা। টানা দুটি বড় ম্যাচ জিতলেও সামনে আরও বড় পরীক্ষা দিতে হবে মনে করছেন হেড কোচ।

ক্যারিকের অন্তর্বর্তীকালীন মেয়াদে দারুণ দুটি সাফল্যে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনকারীর স্থানে উঠেছে ম্যানইউ। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্ট পেছনে থেকে চারে তারা। ২০১৭ সালের ডিসেম্বরের পর আর্সেনালের মাঠে প্রথম লিগ ম্যাচব জেতার পরও আনন্দে আত্মহারা হননি দলের প্রধান কোচ। দুটো ঘরোয়া কাপ প্রতিযোগিতা থেকেই ছিটকে পড়ার পর এখন তাদের সামনে বাকি শুধু ১৫ লিগ ম্যাচ। ক্যারিকের মনোযোগ এখন এই ম্যাচগুলোতে, যার শুরু হবে আগামী রবিবার ফুলহ্যামের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে।

ক্যারিক সাংবাদিকদের বলেন, ‘আমি আত্মহারা হয়ে পড়ছি না। আমাদের সামনে কিছু বড় ম্যাচ পাচ্ছি, আরও বড় ম্যাচ আসছে, কারণ প্রতিটি পরবর্তী ম্যাচই হলো সবচেয়ে বড় ম্যাচ।’

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

আপডেট সময় ১২:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬