ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

না.গঞ্জে শামীম ওসমান ও আইভীসহ ৪০১ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাকিব (২১) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীসহ ১০১ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) নিহত রাকিবের চাচাতো ভাই আব্দুর রহমান (৫১) বাদী হয়ে প্রথমে আদালতে মামলাটির আবেদন করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি দায়ের করা হয়।

তিনি জানান, গত ৫ আগস্ট আন্দোলন চলাকালীন পেশায় রাজমিস্ত্রী রাকিব কাজে যাওয়ার উদ্দেশে বের হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযুক্ত সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

না.গঞ্জে শামীম ওসমান ও আইভীসহ ৪০১ জনের নামে হত্যা মামলা

আপডেট সময় ০১:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪