ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘ফাইনালে’ জিততে মরিয়া বাংলাদেশ

ঠাসা সূচির মধ্যেও কাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে জিতলে হয়তো এই প্রস্তুতির দরকার হতো না। প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে। সিরিজ ১-১। আজকের তৃতীয় ওডিআই কার্যত ফাইনাল। যেটি জিততে মরিয়া বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে তোলে ২৭৪ রান। পরে বৃষ্টির দরুন ম্যাচ ৩২ ওভারে নেমে আসে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান। শেষ পর্যন্ত ২৫.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে ১২৮ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। প্রথম ম্যাচে পাকিস্তানও ১১৪ রানে অলআউট হয়।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৩ বলে ৪১ রান করা লিটন দাস ম্যাচ শেষে বলেন, ‘শুরুতেই উইকেট না পড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বৃষ্টির কারণে হঠাৎ রানরেট বেড়ে যাওয়ায় ম্যাচ কঠিন হয়ে যায়। পুরো ৫০ ওভার খেলা হলে ফল অন্যরকম হতে পারত। উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো ছিল।’

সিরিজের প্রথম দুই ম্যাচে পেস বোলাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পেয়েছেন। তবে হেরেও নিজেদের পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আনছে না বাংলাদেশ। আজও একই উইকেটে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ একাদশে এক-দুটি পরিবর্তন দেখা যেতে পারে। টপঅর্ডারে সাইফ হাসান দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন। সৌম্য সরকার এখনো এই সিরিজে সুযোগ পাননি। তাকে একাদশে দেখা যেতে পারে। বোলিংয়েও আসতে পারে একটি পরিবর্তন। এই ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে না পারলে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে দশম স্থানেই থেকে যাবে বাংলাদেশ।

এতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ কিছুটা কঠিন হয়ে পড়তে পারে।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

‘ফাইনালে’ জিততে মরিয়া বাংলাদেশ

আপডেট সময় ০১:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬