ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ Logo ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প Logo আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর Logo ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের Logo শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত Logo স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ Logo অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন Logo নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি Logo দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি Logo আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে ২০২৭ সাল পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইভাবে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন লিটন কুমার দাসও।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

গত বছরের জুনে এক বছরের চুক্তিতে অধিনায়কত্ব পাওয়া মিরাজ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি হোম সিরিজ জয়ের মাধ্যমে বোর্ডকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছেন। সেজন্যই তাকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘আমাদের টি-টোয়েন্টি অধিনায়কের মেয়াদ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়েছে। তাই বর্তমান অধিনায়ক ও সহ-অধিনায়ককে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত রাখা হচ্ছে। একই সময়ে ওয়ানডে অধিনায়কের মেয়াদও শেষের পথে। আমরা মনে করি, অধিনায়কদের নিরবচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে কোচিং স্টাফ শক্তিশালী করতে সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে এক বছরের চুক্তিতে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এছাড়া সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল অনুমোদন দিয়েছে বোর্ড। পাশাপাশি খেলোয়াড়দের জন্য অ্যাওয়ার্ড নাইট পুনরায় চালু করা, ক্রীড়া সাংবাদিকদের বিদেশে স্কলারশিপের সুযোগ তৈরি এবং প্রতি তিন মাসে একটি ক্রীড়া জার্নাল প্রকাশের পরিকল্পনাও রয়েছে বোর্ডের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি

আপডেট সময় ০১:১২:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬