ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ইসরাইলের অভ্যন্তরে ১৪০টিরও বেশি রকেট ও ড্রোন হামলা

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর ইসরাইলে ১৩০টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে। বারবার সাইরেন বাজায় বহু লোক আশ্রয়কেন্দ্রে ছুটে আসে। শুধু তাই নয়, কেবল একদিনে ইসরাইলে ড্রোন হামলা হয়েছে ১০টি। যার মধ্যে ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক থেকে এবং একটি উৎস চিহ্নিত করা যায়নি। সামরিক বাহিনী সাতটি ড্রোন আটক করেছে।

শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এতে বলা হয়েছে, শনিবার ভোরে মধ্য ইসরাইলে একটি বাড়িতে রকেট হামলা হয়। কোনো সংস্থা এটি আটকাতে পারেনি। এই হামলায় ১১ জন আহত হয়৷ আইডিএফ বলেছে, তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে।

এছাড়া হাইফার দক্ষিণে বিনয়ামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরাইলি বিমান বাহিনীর হেলিকপ্টার। সামাজিকমাধ্যমে পোস্ট করা ফুটেজে ড্রোনটিকে গুলি করার মুহূর্ত দেখানো হয়েছে। বছরের শুরু থেকে ইসরাইলের অভ্যন্তরে আক্রমণকারী ড্রোনগুলো সবচেয়ে শক্তিশালী হুমকি হিসাবে আবির্ভূত হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ইসরাইলের অভ্যন্তরে ১৪০টিরও বেশি রকেট ও ড্রোন হামলা

আপডেট সময় ১০:৪১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪