ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দল লেবার পার্টির ভেতরেই ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। দলটির প্রায় ৭০ জন সংসদ সদস্য তার পদত্যাগ দাবি করেছেন অথবা কবে তিনি দায়িত্ব ছাড়বেন তার সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক নির্বাচনে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর এই অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই স্টারমারের নেতৃত্বে দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন তুলছেন। খবর আনাদোলুর।

স্টারমার স্বীকার করেছেন যে তার সরকার কিছু ভুল করেছে। তবে তিনি দাবি করেন, তার সরকার ‘বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবেই নিয়েছে।’ একসঙ্গে সমালোচকদের ভুল প্রমাণ করার অঙ্গীকারও করেন তিনি।

ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদসহ অন্তত চারজন মন্ত্রী ব্যক্তিগতভাবে স্টারমারকে ডাউনিং স্ট্রিট ছাড়ার সম্ভাব্য সময়সূচি বিবেচনার পরামর্শ দিয়েছেন।
ওয়েলসে সিনেড নির্বাচনে লেবার ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছে। অন্যদিকে স্কটিশ পার্লামেন্টে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) টানা পঞ্চমবারের মতো ক্ষমতা ধরে রেখেছে।

স্কটল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের ১৩৬টি স্থানীয় কর্তৃপক্ষ এলাকায় অনুষ্ঠিত এই নির্বাচনগুলো ছিল ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবারের বড় জয়ের পর সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

আপডেট সময় ০৩:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬