ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার মালবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হন লিপি আক্তার। তার সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার মায়ের ঘরে আসতে দেরি দেখে দুইজনেই বের হয়ে লিপিকে খোঁজে। পরে তারা ঘরের বাইরেই মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, কী কারণে ওই গৃহবধূকে খুন করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বুধবার (০৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা পোস্টকে বলেন, নিহত ওই নারীর মরদেহ রাতে উদ্ধার করে সেটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪