ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর Logo নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে Logo শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম Logo লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা Logo হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান Logo চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল Logo ডিসেম্বরেই মিমির সুখবর! Logo চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ Logo আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি কেশমের গভর্নর আমির তাইমুরিকে উদ্ধৃত করে হামলাটিকে ‘সন্ত্রাসী মার্কিন শত্রুর’ হামলা হিসেবে বর্ণনা করেছে।

স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে হেনগাম ও কেশম দ্বীপের উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। কেশমের গভর্নর জানান, এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে জাহাজটির পরিচয় বা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে কেশম দ্বীপের আশপাশে রাতভর কয়েক দফা বিস্ফোরণের খবর পাওয়া যায়। হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই সর্বশেষ প্রাণহানির ঘটনা ঘটল।

বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে।

ইরানের অনুমতি ছাড়া যেসব জাহাজ প্রণালিটি অতিক্রমের চেষ্টা করছে, সেগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করতে যুক্তরাষ্ট্রও ইরানের উপকূলে হামলা চালিয়ে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

আপডেট সময় ১২:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬