ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা Logo কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন Logo বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত Logo টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা Logo নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান Logo বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি Logo চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে

ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ: তালিকা প্রকাশ

​নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক রুদ্রকণ্ঠ: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লাসহ মহানগর এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নিয়ম অনুযায়ী কিলোমিটারপ্রতি মূল ভাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট রুটভিত্তিক সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল যুক্ত করে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

​নতুন এই ভাড়া কাঠামো অনুযায়ী, দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়ার হার প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

​বিআরটিএর এই নতুন তালিকায় ৫১ আসন এবং ৪০ আসনের বাসের জন্য পৃথক ভাড়ার হিসাব রাখা হয়েছে। যেসব বাস যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার ব্যবহার করবে, সেক্ষেত্রে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা অতিরিক্ত টোল যুক্ত করা হয়েছে।

​সায়েদাবাদ টার্মিনাল থেকে নির্ধারিত নতুন ভাড়া:

​বরিশাল (১৭১ কিমি): ৫১ আসনের বাসে ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৬২৯ টাকা।
​পটুয়াখালী (২১০ কিমি): ৫১ আসনের বাসে ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৭২ টাকা।
​বরগুনা (২৫৩ কিমি): ৫১ আসনের বাসে ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১৪ টাকা।
​সিলেট (২৫৭ কিমি): ৫১ আসনের বাসে ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা।
​কুয়াকাটা (২৮০ কিমি): ৫১ আসনের বাসে ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯৬ টাকা।
​জকিগঞ্জ: ৫১ আসনের বাসে ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৮১ টাকা।
​যাত্রীদের ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ নির্ধারিত এই তালিকা অনুযায়ী গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ: তালিকা প্রকাশ

আপডেট সময় ০৯:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬