ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

প্যারাগুয়ে ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াডে দুঃসংবাদ

ক্লাব ফুটবলের সূচিতে চাপ বেড়েছে অনেকটা দিন ধরেই। চলতি মৌসুম থেকেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেড়েছে ম্যাচ সংখ্যা। চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের ঠাসা সূচিতে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে ক্লাব এবং খেলোয়াড়রা। যার প্রভাব পড়ছে খেলোয়াড়দের ফিটনেসে। একের পর এক তারকা ছিটকে পড়ছেন ইনজুরির কারণে।

সেই তালিকায় নতুন সংযোজন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের বিজ্ঞপ্তিতে জানায়, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। যদিও তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল কেউই জানায়নি। দিনদুয়েক আগে ঘরের মাঠে আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের সবশেষ ম্যাচ খেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন লিসান্দ্রো মার্টিনেজ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

প্যারাগুয়ে ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াডে দুঃসংবাদ

আপডেট সময় ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪