ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

স্ত্রীকে বাড়ি ছাড়া করতে পানি-বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন স্বামী

পটুয়াখালীতে স্ত্রী ও সন্তানের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সন্তানসহ স্ত্রীকে বাড়ি ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছেন দুলাল চন্দ্র দেবনাথ। এখন ওই বাড়িতে মানবেতর জীবনযাপন করছে ৪ বছরের শিশু সন্তান ও তার মা সোমা দেবনাথ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পটুয়াখালীর পিটিআই রোডস্থ এলিট হোমস নামক ভবনের ৫ তলায় দুলাল চন্দ্র দেবনাথের বাসায় গেলে তাদের এই মানবেতর জীবনযাপনের দৃশ্য দেখা যায়। দুলাল চন্দ্র দেবনাথ পেশায় একজন আইনজীবী। তিনি বর্তমানে জেলা আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিপি) হিসেবে কর্মরত আছেন।

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ১৩ বছর পূর্বে পারিবারিকভাবে পটুয়াখালীর বাসিন্দা সোমা দেবনাথকে বিয়ে করেন। তাদের একটি ৪ বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে। তারা সন্তান নিয়ে পটুয়াখালী পিটিআই রোডে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু বিগত কয়েকবছর থেকে দুলাল চন্দ্র দেবনাথ হঠাৎ করে তার স্ত্রী সোমা দেবনাথের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। কখনও কখনও সোমা দেবনাথকে মারধরও করেন তার স্বামী। পরবর্তী সময়ে সোমা দেবনাথ খোঁজ নিয়ে জানতে পারে তার স্বামী অপর একজন মহিলা আইনজীবীর সঙ্গে পরকীয়া করছে এবং তার সঙ্গে বিবাহবহিভূর্তভাবে বসবাস করছে।

এমন পরস্থিতিতে বর্তমানে সোমা দেবনাথকে ভরণপোষন না দেওয়ায় স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেন তিনি। এতে অভিযুক্ত আইনজীবী তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে গালিগালাজ করে এবং বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায় এবং লোক মারফত হুমকি প্রদান করে। বর্তমানে সোমা দেবনাথ বিদ্যুৎ, গ্যাস, পানি ছাড়া অসহায় অবস্থায় বসবাস করছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

স্ত্রীকে বাড়ি ছাড়া করতে পানি-বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন স্বামী

আপডেট সময় ১০:১৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪