ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

শামীম ওসমানসহ ১৭৭ জনের নামে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানসহ ১৪৭ জনের নামোল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
এর আগে বুধবার (২ অক্টোবর) মো. ফজলে রাব্বি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে এ মামলাটি দায়ের করেন।

মামলায় ফজলে রাব্বি অভিযোগ করেন, ৪ আগস্ট সিদ্ধিগঞ্জে জালকুড়ি ফজর আলী মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সাথে তিনিও অংশগ্রহণ করেন। আসামিরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পিস্তল, রিভলবার, সেমি অটোমেটিক মেশিনগান, শটগান, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, তলোয়ার ও ককটেল বোমাসহ সজ্জিত হয়ে আমাদের হত্যার উদ্দেশ্যে অনবরত গুলি বর্ষণ করতে থাকে ছাত্র-জনতার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত দাবি থেকে বিতাড়িত করার জন্য। এ সময় দুই নম্বর আসামি অয়ন ওসমানের হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে ছোঁড়া গুলিতে বাদীর বাম পায়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

শামীম ওসমানসহ ১৭৭ জনের নামে হত্যাচেষ্টা মামলা

আপডেট সময় ১০:৪১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪